আশুলিয়ার ধলপুরে দিনমজুরের বাড়িতে ডাকাতি
আশুলিয়ার ধলপুরে দিনমজুর দম্পতির হাত-পা বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাতরা পরিবারটির ৩ টি গরু ও গলার চেইন-কানের দুল লুট করে নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার ধলপুর এলাকায় শের আলী নামে এক ব্যক্তির ঘরে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ দৌলতপুর থানার জইন্তা গ্রামের বাসিন্ধা শের আলী ধলপুর এলাকায় রশিদ সিকদারের জমিতে টিনের ঘর বানিয়ে পরিবার নিয়ে বসবাস করে। ঐ বাড়িতে সে ৩ টি গরু পালন করতো। ভুক্তভোগী শের আলী জানান, গোয়াল ঘরে সাথে টিনের ছাপড়া”য় স্বামী-স্ত্রী ঘুমাচ্ছিলেন । ভোর রাতে ঘুমের মধ্যেই কে যেন শের আলীর গলা চেপে ধরে। তখনই সে চোখ খুলে দেখে অপরিচিত ৪ জন লোক সবাই প্যান্ট ও মুখে মাস্ক পড়া। পাশে আরও দুইজন আমার স্ত্রীর গলার চেইন ও কানের দুল খুলে নিচ্ছে। তারপর কিছু বুঝে উঠার আগেই মারধর করে আমাদের দুইজনের হাত-পা বেঁধে উল্টো করে ফেলে রাখে। আর টিনের ঘরে তার ছেলেকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে একজন দাড়িয়ে থাকে। যাওয়ার সময় তার গোয়ালে থাকা ৩টি গরুও দুস্কৃত কারিরা নিয়ে যায়। আশুলিয়া থানার এএসআই আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার