ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে পুলিশ-জেলে সংঘর্ষ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২১-১০-২০২১ রাত ৯:১২

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলে ও এলাকাবাসীর হামলায় নৌ-পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

২১ অক্টোবর  সকাল ৯ঃ৩০ মিনিটের দিকে জেলা সদরের চর ঝাপটা এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম (৪০), এস আই শাহ আলম (৩৫), এএসআই ফয়সাল (৪০), কনস্টেবল ফয়সাল কবির (৪০) ও কনস্টেবল নজরুল। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় কনস্টেবল ফয়সাল কবিরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অপর চারজনকে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার সময় পুলিশ পাল্ট গুলি চালালে স্থানীয় দুই নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আধারা ইউপি সদস্য মো. মন্টু।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালায় গজারিয়া ও চর আব্দুল্লাহ নৌপুলিশ ফাঁড়ি। এ সময় জেলেদের আটক করতে ধাওয়া করে তীরে যায় পুলিশ সদস্যরা। তীরে পৌঁছালে পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় জেলে ও এলাকাবাসীরা। এ সময় আত্মরক্ষায় পুলিশ পাল্টা ৪০ রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই নারীসহ বেশ কয়েকজন আহত হয়। পুলিশের গুলি শেষ হলে আবারো হামলা করে এক-দেড়শতাধিক গ্রামবাসী। এতে আহত হয় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পাঁচ সদস্য। পরে নৌ পুলিশের অন্যান্য ফোর্স তাদের উদ্ধার করে।

নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা দৈনিক সকালের সময় কে জানান, অভিযান প্রতিদিনই চলছে। এর আগেও কয়েকবার হামলা চালিয়েছিল জেলেরা। জাল যখন নিয়ে আসতে যায় তখন জেলেরা হামলা করে। আজকের হামলায় পাঁচজন আহত হয়েছে। যাদের মধ্যে একজন আশংকাজনক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের ধরতে অভিযানে চলছে।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত অবস্থায় ৫ জন হাসপাতালে আসলে চারজনকে ভর্তি করা হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়া ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার