সুন্দরগঞ্জে ১০ ইউনিয়নে লাঙ্গলের প্রার্থী চূড়ান্ত
গাইবান্ধা সুন্দরগঞ্জের ১০ ইউনিয়নে লাঙ্গল প্রতীকের প্রার্থী চূড়ান্ত করেছে উপজেলা জাতীয় পার্টি । ইউনিয়নের নেতা - কর্মী ও ভোটারদের মতামতে ভিত্তিতে এ প্রার্থী চূড়ান্ত করা হয় বলে জানা যায় । গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ( রংপুর ) ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী । তিনি বলেন, এর আগে প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটি ও নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করি । সেখানে তাঁদের সিদ্ধান্তে প্রার্থী চূড়ান্ত করা হয় । এ ছাড়া ছাপড়হাটীতে প্রার্থী দেওয়া হবে । বাকি দুটি ইউনিয়নে প্রার্থী থাকবে না । প্রার্থীরা হলেন বামনডাঙ্গা ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি হাজি জহুরুল ইসলাম বাদশা । সোনারায় ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আনছার আলী সরদার । দহবন্দ ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির নেতা মুন্সী আমিনুল ইসলাম সাজু । সর্বানন্দ ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান সরদার । রামজীবন ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এ টি এম এনামুল হক মন্টু । ধোপাডাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার এ টি এম মাহবুব আলম শাহীন । শান্তিরাম ইউনিয়নে জাতীয় পার্টি নেতা এস এম মমিনুর রহমান রবিউল । কঞ্চিবাড়ী ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আশরাফুল আলম লিটন চাকলাদার । শ্রীপুর ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোঃ নজরুল ইসলাম রাজা । কাপাসিয়া ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন সরকার । নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল