বাঘা থানায় সেঞ্চুরি করলো ফেন্সিডিল
রাজশাহীর বাঘা থানায় ১শত(সেঞ্চুরি) বোতল ফেন্সিডিলসহ আটক ২জন।বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় এসআই আব্দুর রউফ এর নেতৃত্বে এএসআই আবু বক্কর সিদ্দিক, এএসআই সাব্দুল হক, এএসআই আব্দুর রহিম একটি অভিযান পরিচালনা করে ১শত(সেঞ্চুরি) বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল ও একটি টাটা কোম্পানির সিঙ্গেল ক্যাবিনের পিকআপ গাড়ীসহ ২জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসেন।
শুক্রবার(২২অক্টোবর) বিকেল সাড়ে চারটায় দিকে উপজেলার গড়গড়ী ইউনিয়নের বেংগাড়ী শিমুলতলা এলাকা হতে অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানা যায়।
এসআই আব্দুর রউফ জানান, ওসি স্যারের নির্দেশক্রমে শিমুলতলা এলাকা হতে পেয়ারার ক্যাটের মধ্যে রক্ষিত ১০টি প্লাস্টিকের পাইপ এর মধ্যে ১০ টি করে মোট ১শতটি ভারতীয় অবৈধ কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল ১টি পিকআপ গাড়ীসহ ২জনকে আটক করা হয়। ফেন্সিডিলসহ পেয়ারার ক্যারেট বহনকারী গাড়ীটিও আটক করি।আটককৃতরা হলেন ফরিদপুর জেলার কোতোয়ালি থানার টেপাখোলা গ্রামের আবু তালেব এর ছেলে (১)সেখ মোঃ ইব্রাহিম (৩৪) ও বাঘা উপজেলার চকরাজাপুর ইউপির পলাশী ফতেপুর নতুন বাজার এলাকার আব্দুস সালাম এর ছেলে (২) মোঃস্বপন হোসেন(১৬)।
১শত(সেঞ্চুরি) বোতল ফেন্সিডিল এর বাজার মূল্য প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিনব কায়দায় পেয়ারার ক্যারেট এর মধ্যে করে লুকাইত ভাবে এবং গাড়িতে বহন করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। মাদক ফেন্সিডিলসহ শেখ মোঃ ইব্রাহিম ও মোঃ স্বপন হোসেনকে আটক করে শুক্রবার (২২অক্টোবর) সন্ধ্যায় বাঘা থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে এবং আগামীকাল শনিবার আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা
চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Link Copied