অভিযোগ এলাকাবাসীর
সাতকানিয়ায় বার বার সুপারিশ করার পরেও হয়নি রাস্তার কাজ
চট্টগ্রামের সাতকানিয়ায় এওচিয়ার ৫নং ওয়ার্ডের শান্তিরটেক সড়কের রাস্তার কাজ স্থানীয় সাংসদ কর্তৃক বেশ কয়েকবার সংস্কারের জন্য কড়া নির্দেশও সুপারিশ করার পরেও অদৃশ্য কারণে না হওয়ায় স্থানীয়রা ক্ষোভে ফুসঁছেন এবং স্থানীয় সাংসদকে বিষয়টি আবারো সিরিয়াসলি দেখার জন্য অনুরোধ জানিয়ে মানববন্ধন করেছেন।
আজ ২৫শে অক্টোবর(সোমবার)সকাল ১০টায় এওচিয়ার শান্তিরটেকের মসজিদ সংলগ্ন ভাঙ্গা রাস্তায় দাড়িঁয়ে স্থানীয়রা এই মানববন্ধন করেন ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ শাহআলমের নেতৃত্বে।মানববন্ধনে স্থানীয় সাংসদের প্রতি পুনরায় অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন এলাকার প্রবীন মুরব্বী জয়নাল আবেদীন জুনু ও ফয়েজ কোম্পানী, যুবলীগনেতা আবুল কালামসহ আরো অনেকেই,তারা তাদের বক্তব্য তোলে ধরেন মসজিদ,ফোরকানিয়া,দাখিল মাদ্রাসাসহ ,এতিম খানা,বাজার,প্রাইমারী স্কুল ও হাই স্কুলসহ মোট দৈনিক ২০,হাজার মানুষের চলাচলের বেহাল দশার কথা।উক্ত মানববন্ধনে এলাকার গন্যমান্যও বিভিন্ন শ্রেনীপেশার মানুষও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- পুরো এওচিয়ায় মুূলত শান্তির টেকের উত্তরের ভেতরের রাস্তাটি এবং এওচিয়ার ৪নং ওয়ার্ডের ছড়ারকুলের মূল সড়কটি দীর্ঘ ১৫বছর ধরেই কোন জনপ্রতিনিধি উন্নয়ন করেননি। ছড়ারকুলের বিশিষ্ট সমাজসেবক শাহজান জানান,আমাদের রাস্তাটি দীর্ঘ ১৫বছরেরও বেশী সময় ধরে অবহেলিত কিন্তু বিভিন্ন দরবারে গিয়েও আমরা কোন প্রতিকার পায়নি,আমরা এলাকাবাসী মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করি।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied