ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ডিজিটাল বাংলাদেশের সুফল এখন মানুষের ঘরে ঘরে


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ৩:৩৩

শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল এখন মানুষের ঘরে ঘরে পৌছে গেছে। ব্রাক এর এজেন্ট ব্যাকিং শাখা উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এ কথা বলেন। সোমবার অপরাহ্নে আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুত এলাকায় হাজ্বি কফিল উদ্দিন সুপার মার্কেটে ব্রাক ব্যাংক এর শাখা এজেন্ট উদ্বোধন এর সময় প্রধান অতিথি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন ২০০৮ সালে বঙ্গবন্ধুর কণ্যা ও আওয়ামী লীগের সভাপতি জন নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলেছিলেন আওয়ামী লীগ রাষ্ট্রিয় ক্ষমতায় আসিন হলে দেশের মানুষের ঘরে ঘরে ডিজিটাল সুযোগ সুবিধা পৌছে দেওয়া হবে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ আজ সব দিক থেকে ডিজিটাল সুবিধা ভোগ করছে। এখন আর মানুষকে ব্যাংকে গিয়ে টাকা আদান প্রদান করতে হয় না। ব্যাংক এখন মানুষের ঘরে টাকা পৌছে দেয়। শুধু ব্যাংক নয় দেশ বিদেশ গ্রহ নক্ষত্র যেখানে মানুষ আছে সেখানেই মোবাইল কম্পিউটার বা পেইন্ডাপের মাধ্যমে মানুষ সকল সুযোগ পায়। এটাই হচ্ছে আওয়ামী লীগ তথা জন নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। ডেন্ডাবর পল্লী বিদ্যুতএলাকায় ব্রাকের এজেন্ট ব্যাংক এর শাখা উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ব্রাকের হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ নাজমুল হাসান, ডেন্ডাবর পল্লী বিদ্যুত শাখাএজেন্ট এর স্বত্বাধিকারী শামীম হোসেন হাজ্বী কফিল উদ্দিন সুপার মার্কেটের পরিচালক আকবর হোসেন,ও কালু মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান