ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৫-১০-২০২১ রাত ৮:১৬

মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও মাসিক কল্যান সভা এবং মাসিক অপরাদ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮:৩০ মিনিটে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম) মাস্টার প্যারেডে সালাম গ্রহন করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করেন।মাস্টার প্যারেড পরিদর্শন চলাকালীন সময়ে পুলিশ লাইন্সের পুলিশ ব্যারাক, পুলিশ মেস, রেশন ষ্টোর, পুলিশ হাসপাতাল, অস্ত্রাগার, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সে স্থাপিত বিভিন্ন শাখা পরিদর্শন করেন।এসময় প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) সুমন দেব,  মুন্সীগঞ্জ সদর সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ, পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর), আদিবুল ইসলাম, সহকারী প্যারেড কমান্ডার (আরআই) মোঃ নূরুল ইসলাম, পুলিশ লাইন্স, মুন্সীগঞ্জ।প্যারেড শেষে পুলিশ সুপার আব্দুল মোমেন ( পিপিএম) এর সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার