ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পুকুর থেকে স্বপরিবারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ২:৩৮
খুলনার কয়রার ২নঙ বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বামিয়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে একই পরিবারের বাবা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ । মঙ্গলবার ( ২৬  অক্টোবর) সকালে লাশ ভাসতে দেখে এলাকাবাসি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলেে এসে লাশ উদ্ধার করে।
 
নিহতরা হলেন, বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা হাবিবা খাতুন  টুনি (১৩)।স্থানীয়রা জানান, হাবিবুর পেশায় দিনমজুর, মা বিউটি আক্তার গৃহিণী, মেয়ে হাবিবা স্থানীয় ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। গ্রামের লোকজন মেয়েটিকে গতকাল বিকেলে বাড়ির সামনে রাস্তায় বের হতে দেখেছিল। আজ সকাল ৭টার দিকে প্রতিবেশী মহিলা ওই পুকুরে খাবার পানি সংগ্রহকালে লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে তারা জানান।কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মহিলার গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি। তবে সুরতহাল তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
খুলনার সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) ডি সার্কেল সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার সহ আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে একই পরিবারের ৩ জনকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দূরত গ্রেপ্তারপূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে।
 
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিবেশী  ৪ জনকে নিয়ে গেছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার