কয়রায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডাররের পর আরো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
তিন হত্যাকাণ্ডের রহস্য জের কাটতে না কাটতেই নদীর চরে ফের অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান মিলেছে। খুলনার কয়রায় একই পরিবারের বাবা-মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার একদিন পর আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় আরো এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সকালে নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
অন্যদিকে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। নিহত হাবিবুল্লাহ গাজীর মা কোহিনুর খানম বাদী হয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে কয়রা থানায় মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনায় ক্লু উদ্ধারে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তারা হলেন, জিয়া (২৭), সুলতানা (২৫), নাঈম (২২) ও কিবরাল (৩০)। থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে দু’টি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
কয়রা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করে মামলা হয়েছে। ঘটনার ক্লু উদ্ধারসহ ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলমান রয়েছে।
প্রসঙ্গত, খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের পাশের মৃত আব্দুল মাজেদ গাজীর পুকুর থেকে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা ও স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন টুনি (১৩) এর লাশ উদ্ধার করে পুলিশ।
সর্বশেষ ঐ ঘটনার এক দিন পর আজ বুধবার সকালে পৃথক ঘটনায় মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় আরো এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবারের ঘটনাস্থলের প্রায় ১৫/২০ কি:মি: দূরে মঠবাড়ী এলাকায় সকালে নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তবে সর্বশেষ লাশের পরিচয় কিংবা ঘটনার কোন কিনারা করতে পারেনি পুলিশ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied