ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শন করলেন ডিসি ঢাকা


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ২৭-১০-২০২১ বিকাল ৫:৩৪

আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শন করলেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মোঃ শহিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজার এলাকায় অবস্থিত শিমুলিয়া ভূমি অফিস পরিদর্শন এর সময় তার সাথে ছিলেন এডিসি  (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি,সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম,আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেন সহ ঢাকা জেলার অন্যান্য সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ। ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম আশুলিয়া সার্কেলের শিমুলিয়া ভূমি অফিস পরিদর্শন কালে রাজস্ব সার্কেল ও ভুমি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এলাকার জনগণ আপনাদের কাছে আসে ভূমি সেবা নিতে তারা আপনাদের কাছে ভালো ব্যবহার ও সেবা আশা করেন। জনগনের টাকায় সকল কর্মকর্তা কর্মচারির বেতন হয় তাই তাদের সাথে কোন দূর্ব্যবহার করা যাবে না বলে সর্তক করে দেন। পরিদর্শন এর বিষয়ে শিমুলিয়া ভূমি উপ সহকারী কর্মকর্তা মিনারুল হক এর নিকট জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময়কে বলেন ভূমি সেবা নিতে আসা মানুষের সাথে ভালো ব্যবহার এর নির্দেশ দিয়েছেন এবং  অনৈতিক সুবিধা নিতে মিথ্যা অজুহাত দেখাতে মানা করেছেন। রাজস্ব সার্কেল পরিদর্শনের এক ফাঁকে পাশ্বর্বতী আলহাজ জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন ও তার সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) শহিদুল ইসলাম ও তার সফর সঙ্গি নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান