দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
দাগনভূঞা প্রেসক্লাবের ২০২১-২২ সালের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল’র প্রতিনিধি মো. ইমাম হাছান কচি ও সাধারণ সম্পাদক পদে দি নিউ নেশনের প্রতিবেদক মো. ইয়াছিন করিম রনি নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার দাগনভূঞা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক খবরপত্রের প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক নয়া পয়গাম প্রতিনিধি এম এম রহমান সোহেল, যুগ্ম সম্পাদক পদে দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি বজলুর রহিম সুমন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি কাজী ইফতেখারুল আলম, কোষাধ্যক্ষ পদে দৈনিক নোয়াখালী প্রতিদিন প্রতিনিধি মো. ইউসুফ, প্রচার সম্পাদক পদে দৈনিক আজকের জনবাণি প্রতিনিধি শহীদুল ইসলাম তোতা, দপ্তর সম্পাদক পদে দি ফাইনেন্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি নাজমুল হক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি ফিরোজ আহমেদ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ইয়াসীন সুমন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবু তাহের, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় প্রতিনিধি এম. এ. কুদ্দুস, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি এমাম হোসেন ও দৈনিক অজেয় বাংলা প্রতিনিধি নাসির উদ্দিন আজাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কশিনার হিসেবে দায়িত্ব পালন করেন দাগনভূঞা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঞা এবং নির্বাচন কমিশন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দাগনভূঞা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. কামাল উদ্দিন ও দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন। নির্বাচন পরিদর্শনে আসেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, ওসি ইমতিয়াজ আহমেদ, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি এনামুল হক পাটোয়ারীসহ বিভিন্ন পেশাজীবী, রাজৈনতিক, প্রশাসনিক ও জনপ্রতিনিধিগণ।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ