ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বাঁচাও দেশ বাঁচাও" প্রতিপাদ্যে কৃষক দিবস পালিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৩:২৫
ফরিদপুরে  কৃষক বাঁচাও দেশ বাঁচাও দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা কৃষক লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার  সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মুজিব সড়ক হয়ে প্রেসক্লাব গিয়ে শেষ হয় র‌্যালীটি। পরে জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবে আসলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিষ রায়, ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, কৃষকলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য শেখ আক্তার হোসেন, জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সবিতা বৈরাগী, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক বিধান কুমার বিশ্বাস প্রমূখ। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভায় বক্তারা বলেন করোনাকালীন সময় যেন কৃষকদের কোনো ক্ষতি না হয় সেজন্য প্রধানমন্ত্রী কৃষিঋণ ঘোষণা করেছেন এবং করোনাকালীন সময়ে বিনা মূল্যে কৃষকদের ধান কেটে দেওয়া হয়েছে। সমস্ত প্রকার সার ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করা হচ্ছে যাতে কৃষক তার উৎপাদন ঠিক রাখতে পারে।
 
বক্তারা আরো বলেন দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটা কুচক্রী মহল সরকারের উন্নয়নমূলক কার্যক্রম কে ব্যাহত করার নীলনকশা ব্যস্ত রয়েছেন তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার