রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন ও আলোচনাসভা অনুষ্ঠিত
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে "মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি " স্লোগান কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০ অক্টোবর) সকালে বানেশ্বর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণ হতে পুলিশিং ডে-২০২১ সুবিশাল এক র্যালী বের হয়।এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিনটির পুলিশিং কার্যক্রম উদ্বোধন করে প্রধান অতিথি।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন বানেশ্বর মসজিদের পেশ ঈমাম আবু জাহিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুঠিয়া থানার অফিসার ইন-চার্জ সোহরাওয়ার্দী। পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রাজশাহী জেলা পুলিশিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, শফিউল আওয়াল প্রজেক্ট অফিসার এশিয়ান ফাউন্ডেশন, শাহনাজ আক্তার যুব মহিলালীগ সভাপতি পুঠিয়া উপজেলা, জিএম হিরা বাচ্চু পুঠিয়া উপজেলা চেয়ারম্যান, এসএম একরামুল হক অধ্যক্ষ বানেশ্বর সরকারী কলেজ,অতিরিক্ত পুলিশ সুপার(পুঠিয়া সার্কেল) মো, ইমরান জাকারিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রাজশাহী রেন্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব জয়দেব কুমার ভদ্র, বিপিএম। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম।
আরও উপস্থিত ছিলেন,বাঘা থানার ওসি মো, সাজ্জাদ হোসেন সহ সকল থানার অফিসার ইন-চার্জগন,জেলা ও সকল থানার পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন,চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক,বাঘা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,আড়ানী পৌর আওয়ামীলীগ সভাপতি শাহিদুজ্জামান শাহিদ,বাঘা পোর কাউন্সিলর মোশারফ হোসেন,বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার সহ আওয়ামীলীগ এর বিভিন্ন নেতৃবৃন্দ ও সকল স্তরের জনসাধারণ।
এমএসএম / এমএসএম
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ
সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম
রক্তদাতা না পেয়ে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক
মেঘনায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা ও হাসপাতালে স্থানান্তর
রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ভূরুঙ্গামারীতে ৬ মাস বেতন না পেয়ে সুপার ও অফিস সহকারীকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলেন শিক্ষকরা
Link Copied