ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ১:৫৮

ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রচার প্রচারনী পক্ষ-বিপক্ষ এই নিয়ে চলছে হামলা ও নির্যাতনের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে তিনটি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হয়েছে। তাদের মধ্যে রয়েছে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন, চরযশোহরদীয় ও তালমা ইউনিয়ন।
গত শনিবার দুইটি ইউনিয়নে হামলার  ঘটনা ঘটেছে। একটি হচ্ছে রামনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগের সাবেক নেতা ও সাবেক চেয়ারম্যান ও বর্তমানে চেয়ারম্যান প্রার্থী কাইমুদ্দিনের লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালায় নৌকার প্রার্থী মান্দার ফকিরের সমর্থকরা।
চেয়ারম্যান প্রার্থী কাইমুদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে মান্দার ফকিরের সন্ত্রাসীরা কালিখোলা এলাকায় এ হামলা চালায়। একই দিন বিকেলে তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা পর্যন্ত। এতে পুলিশসহ আহত হয় অন্তত ২৫ জন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এলাকায় অবস্থান করছে।
অপরদিকে চরযশোরদী ইউনিয়নে এ ধরণের ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী নগরকান্দা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরী করেছে বলে জানান ইউপি চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান পথিক। তিনি সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন ২৯/১০/২১ তারিখে রাত আনুমানিক ৮ টার সময় ইউনিয়নের মেঘারকান্দি বিশ^রোড সংলগ্ন নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়ী ফেরার পথে নৌকার সমর্থক শাহ্ আলম তালুকদার, হানিফ ফকিরসহ অজ্ঞাত নামা ৪০/৫০ জন অস্ত্র সস্ত্র নিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
তবে তিন ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী আরিফুর রহমান পথিক, কাইমুউদ্দিন ও কামাল হোসেন জানান, তদের নির্বাচনী এলাকা রামনগর, তালমা ও চরযশোরদী ইউপি পরিষদগুলি ঝুঁকিপূর্ণ। আমরা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও ফরিদপুরের পুলিশ সুপার সাহেবের নিকট আবেদন জানাই, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরী করে দেওয়ার ব্যবস্থা করেন।

এমএসএম / এমএসএম

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 

ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান