সকালের সময়ে সংবাদ প্রকাশের পর রাশেদের পাশে উপজেলা প্রশাসন
দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই অসহায় রাশেদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। গত ৬ জুন দৈনিক সকালের সময় অনলাইনে ‘মৃত্যুর প্রহর গুনছে রাশেদ’ তিনি এই নিউজটি দেখতে পান। পরে তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়াকে নিউজটি অবহিত করেন।
পরে সোমবার (৭ জুন) উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া রোগীর বাড়িতে এসে খবরাখবর নেন। এ সময় উপজেলা যুবলীগের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পরে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বেলা ১১টার দিকে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
দৈনিক সকালের সময়ে মিরসরাইয়ে রাশেদকে নিয়ে প্রকাশিত সংবাদটি সর্বস্তরের পাঠকের মনে ঠাঁই করে নেয়। প্রকাশিত সংবাদটির সত্যতা যাচাই-বাছাই করে তাকে অনুদান দেয়ার সিদ্ধান্ত নেন মিরসরাই উপজেলার চেয়ারম্যান।
অনুদান পাওয়ার পর রাশেদ জানান, আমার একটি কিডনি প্রতিস্থাপন করতে গেলে প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন। আমার মতো দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত ব্যক্তির পাশে যারা দাঁড়াচ্ছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।
বিকাশ-০১৭৩২০৫০১১১(রোগীর বিকাশ একাউন্ট)
রোগীর সাথে যোগাযোগ – ০১৮২০০৬২৭৭৭।
ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখা, সঞ্চয়ী হিসাব
হিসাব নাম : মোঃ আবু সাঈদ।
হিসাব নং : ২০৫০২৫২০২০৩০১৬২০৯।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied