ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩১-১০-২০২১ রাত ৮:৪১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে গাছ থেকে পড়ে খায়ের মল্লিক(২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ছেকেন মল্লিকের ছেলে। গত শনিবার নতুন ঘর নির্মান করার সময় রেইনট্রি গাছের ডাল কাটতে উঠেন তিনি। এ সময় অসর্তকতাবশত প্রায় ৩০ ফুট উচু ডাল থেকে ছিটকে নিচে পড়ে যায়। মারাতœক আহত অবস্থায় তাকে উদ্বার করে  প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। রোববার তার বাড়িতে লাশ আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। দুপুরে তার লাশ দাফন করা হয়। নিহত খায়ের মল্লিকের ২ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার