ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে জাতীয় যুব দিবস পালন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ১:২১
"দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে  নিয়ে র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরনের মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি  উপলক্ষে ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ  সকাল ৯.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দিন হল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
 আলোচনা  সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক অতুল সরকার । ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক খাঁন মোঃ নঈম এর সভাপতিত্ব সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার, সদর উপজেলা চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লা, কর্মসংস্থান ব্যাংক এর আঞ্চলিক ব্যবস্থাপক বিপ্লব মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা ।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, জেলা ক্রীড়া কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২২ জন যুব ও যুব মহিলার মাঝে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার