শান্তিগঞ্জে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সদরুল ইসলামকে সভাপতি ও নাইম আহমদে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি অনুমোদন দেয়ায় হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
সোমবার (১ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জের হ্যাচারী থেকে মিছিলটি শুরু হয়ে স্লোগানে স্লোগানে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে। এই মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। আনন্দ মিছিলের পরবর্তীতে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়িতে আলোচনা ও পরিচিত সভায় শান্তিগঞ্জ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সদরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল।
এসময় জেলা ছাত্রলীগ নেতা মাজিদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহবুব আলম সুহাগ, দিলন আহমদ, আব্দুস সামাদ টিপু, নিত্যানন্দ দাস নিতাই, সুমন আহমদ, সারোয়ার বিজয়, লায়েছ আহমদ,সোহাগ মিয়া, মিলন আহমদ, সুদীপ কুমার দাস, নবীর হোসেন, কপিল আহমদ, মশিউর রহমান রাজা, রাফিকুল ইসলাম রাফি, মাহবুব রহমান, অপু পাল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস, তোফায়েল আহমদ, জয়নুল সাবেরীন, ফখরুল ইসলাম ফাহিম,, মোজ্জামেল হক, সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, সামছুল কবির ফখরুল, শহীদুজ্জামান রেজা, রায়হান কবির, খোকন মিয়া, জুয়েল রানা আজমাইন, মোস্তাক আহমেদ তায়েফসহ বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied