ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রার ট্রিপল মার্ডার

রিমান্ডে নেয়া সুলতানার স্বামী নিখোঁজ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ৩:৪৭
খুলনার কয়রায় ট্রিপল মার্ডারের সাত দিনেও ‘ক্লু’ উদ্ঘাটন হয়নি। তবে নিহত হাবিবুল্লাহ গাজীর বিরুদ্ধে তক্ষক সাপ বেচা-কেনায় লেনদেন ও বহিরাগতদের নিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। পুলিশ এসব বিষয়কে সামনে রেখে নতুনভাবে তদন্ত শুরু করেছে। 
 
এদিকে লাশ উদ্ধারের দিন থেকে আসামি রাজিয়া সুলতানার স্বামী কুদ্দুস গাজী নিখোঁজ রয়েছেন। খুলনার নিরালা এলাকায় সর্বশেষ ২৬ অক্টোবর মঙ্গলবার রাতে তাকে দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার সন্তানসহ স্বজনদের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বা র‌্যাবের কোনো টিম তাকে আটক রেখেছে। 
 
জানা যায়, গত ২৫ অক্টোবর রাতে বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও মেয়ে হাবিবা খাতুন টুনিকে (১৩) কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
এলাকাবাসী জানায়, হাবিবুল্লাহ গাজী তক্ষক সাপের বেচা-কেনায় জড়িত ছিলেন। তাদের ধারণা, তক্ষক সাপ কেনা-বেচার লেনদেন নিয়ে শত্রুতায় এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
 
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হোসেন জানান, তক্ষক সাপের বেচা-কেনার বিষয়টি নিয়েও তদন্ত চলছে। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলাদাভাবে তদন্ত চলছে। যে কোনো উপায়ে হত্যার মোটিভ উদ্ঘাটন করা হবে। 
 
জানা যায়, হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া রাজিয়া সুলতানার স্বামী কুদ্দুস গাজী খুলনার নিরালা কাঁচাবাজার এলাকায় সবজি বিক্রি করেন। তিনি ব্যবসার কারণে অধিকাংশ সময় খুলনায় থাকতেন। এদিকে কুদ্দুস গাজী বাড়িতে না থাকার সুযোগে হাবিবুল্লাহ প্রায়ই তার স্ত্রী সুলতানাকে উত্ত্যক্ত করত। প্রায় সাত মাস আগে রাতের বেলায় হাবিবুল্লাহ ওই বাড়িতে গেলে সুলতানা তাকে ধারালো বঁটি দিয়ে হাতে আঘাত করেন। পরে হাবিবুল্লাহ আর কখনো ওই বাড়িতে যাবে না, এই শর্তে স্থানীয়ভাবে মীমাংসা হয়।
 
এদিকে হত্যাকাণ্ডের পর স্বাভাবিকভাবে সন্দেহ হয় সুলতানার ওপর। লাশ উদ্ধারের পরপরই তাকে কয়রায় গ্রেফতারের পর খুলনার নিরালা থেকে রাত ৯টার দিকে নিখোঁজ হয় কুদ্দুস গাজী। একই সাথে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তবে কুদ্দুস গাজীকে আটক করার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার