ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ার ধামসোনা ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ৪:৯

আশুলিয়ায় ইউপি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। মঙ্গলবার (২ নভেম্বর) আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের পাড়া-মহল্লায় ঘুরে আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর খোঁজে বের হলে দেখা যায়, এলাকায় নির্বাচনী বাতাস বইছে। এখনও তফসিল ঘোষণা হয়নি, তার পরেও থেমে নেই ইউপির সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের প্রচারণা।

ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে ওয়ার্ড মেম্বার প্রার্থীরাও জয়ী হতে এলাকা ঘুরে ঘুরে ভোটারদের নিকট দোয়া ও ভোট চেয়ে বেড়াচ্ছেন। ধামসোনা ইউনিয়নের উত্তর গাজীরচট, দক্ষিণ গাজীরচট, মুন্সীপাড়া, বাইপাইল চাড়ালপাড়া ও বাইপাইল পশ্চিমপাড়া এলাকার প্রায় ৭৫ হাজার ভোটার নিয়ে ধামসোনার ৭নং ওর্য়াড গঠিত। তাই আসন্ন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই এই ওয়ার্ডে হেভিওয়েড প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। এলাকাজুড়ে সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের ব্যানার, পোস্টার এবং ফেস্টুনে ছেয়ে গেছে।

আগামী ডিসেম্বরে সাভার আশুলিয়ায় ইউপি নির্বাচন হতে পারে বলে সাভার নির্বাচন অফিস থেকে জানিয়েছে। চেয়ারম্যান প্রার্থীদের ক্ষেত্রে দলীয় মনোনয়ন থাকলেও ওয়ার্ড মেম্বারদের ক্ষেত্রে এরকম কিছু নেই। তাই ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী বর্তমান মেম্বার মঈনুল ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম খান (বাবু), সেলিম ভূঁইয়া ও বাচ্চু মণ্ডল নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত।

ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা এলাকার মসজিদ মাদ্রাসা  মন্দির ও গির্জায় গিয়ে ধর্ম প্রান মানুষের সহযোগিতা চেয়ে যাচ্ছেন। ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নিকট নির্বাচনে জয়ের কথা জানতে চাইলে দৈনিক সকালের সময়কে বলেন, স্বচ্ছ ভোট হলে জয়ের ব্যাপারে তারা আশাবাদী।

ইতোমধ্যে পোস্টারে পোস্টারে ভারি হয়ে গেছে এলাকার রাস্তাঘাট, পাকা দেয়াল ও ঘরবাড়ি। আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনগণের নিকট জানতে চাইলে এলাকাবাসী জানান, যে প্রার্থী যোগ্য ও মানুষ হিসাবে ভালো, ভোটের দিন এলাকাবাসী তাকেই বেছে নেবে। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান