ফরিদপুরে জেল হত্যা দিবস পালিত
ফরিদপুরে নানা কর্মসূচির মাধ্যমে জেলহত্যা দিবস স্মরণ করা হচ্ছে। এ উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) সকাল ৯টায় থানা রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সহ-সভাপতি শামীম হক ও শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ঝর্ণ হাসান, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামীম তালুকদার, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শত্রুরা ভেবেছিল বঙ্গবন্ধুর সাথে জাতীয় চার নেতাকে হত্যা করলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু ওরা জানত না যে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিশ্চিহ্ন করা সম্ভব নয়। আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আজকের এই শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাব।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ