ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

সুন্দরগঞ্জে ইউপি নির্বাচনে ১৩ ইউনিয়নে আ’লীগের ১১ বিদ্রোহী প্রার্থী


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ৪:১২

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোষিত তফসিল মোতাবেক গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ ইউনিয়নের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মোট ৮৯৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আ’লীগের ১১ বিদ্রোহী প্রার্থীসহ ১০৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে বামনডাঙ্গা ইউনিয়নে ৯ জন, সোনারায় ৫ জন, তারাপুরে ৬, বেলকায় ৪, দহবন্দে ৪, সর্বানন্দে ৯, রামজীবনে ১০, ধোপাডাঙ্গায় ৮, ছাপড়হাটীতে ১০, শান্তিরামে ১৩, কঞ্চিবাড়ীতে ৮, শ্রীপুরে ১০ ও কাপাসিয়া ইউনিয়নে ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত ৩৯ সদস্যের বিপরীতে ২২০ জন ও ১১৭ সাধারণ সদস্য পদের বিপরীতে ৫৭১ জন মনোনয়নপত্র দাখিল করেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে চেয়ারম্যন পদে আ’লীগের ১৩ জন, জাতীয় পার্টির ১২ জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জনসহ ২৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আ’লীগের দলীয় প্রার্থীরা হলেন- উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শমেস উদ্দিন বাবু, সোনারায় রণজিৎ কুমার সরকার, তারাপুরে আব্দুস সামাদ খোকা, বেলকায় মজিবর রহমান মজি, দহবন্দে রেজাউল আলম সরকার রেজা, সর্বানন্দে চাঁদ মিঞা, রামজীবনে সাদেকুল ইসলাম সরকার রঞ্জু, ধোপাডাঙ্গায় অ্যাড. মোখলেছুর রহমান রাজু, ছাপড়হাটীতে কনক কুমার গোম্বামী, শান্তিরামে বিপ্লব খন্দকার দুলু, কঞ্চিবাড়ীতে জয়নাল আবেদীন, শ্রীপুরে শহিদুল ইসলাম এবং কাপাসিয়ায় রফিকুল আজম সরকার।

আ’লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাবেদ, সোনারায় ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সৈয়দ বদিরুল আহসান সেলিম, বেলকায় ইউনিয়ন আ’লীগের সদস্য জহুরুল হক সরদার। রামজীবন ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী ২ জন। এরা হলেন- ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল হুদা ও দপ্তর সম্পাদক মাহবুবার রহমান বুলবুল। ধোপাডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চৌধুরী সফিউল বারী লিয়াকত। ছাপড়হাটী ইউনিয়ন স্বেচ্ছাসেকলীগের যুগ্ম-আহ্বায়ক বিএম মোজাম্মেল হক। কঞ্চিবাড়ীতে জেলা আ’লীগের সদস্য দুর্লভ চন্দ্র মণ্ডল। শ্রীপুরে ইউনিয়ন আ’লীগের সদস্য আব্দুল্লাহিল মাহমুদ বিদ্যুৎ এবং কাপাসিয়ায় ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মনজু মিয়া।

এদিকে উপজেলার তারাপুর ইউনিয়নের আ’লীগের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে সাইফুল ইসলামকে প্রথমে মনোনয়ন দেয়া হলেও পরে তার মনোনয়নপত্র পরিবর্তন করে বর্তমান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন প্রদান করে আ’লীগের মনোনয়ন বোর্ড। সাইফুল ইসলাম মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করে দলীয় শৃংখলা বজায় রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ‘লীগ নেতা আব্দুস সামাদ খোকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অপরদিকে জাতীয় পার্টির প্রার্থীরা হলেন- বামনডাঙ্গা ইউনিয়নে আকবর আলী, সোনারায় আনছার আলী সরদার, দহবন্দে মুন্সী আমিনুল ইসলাম সাজু, সর্বানন্দে মশিউর রহমান সরদার, রামজীবনে এটিএম এনামুল হক মন্টু, ধোপাডাঙ্গায় এটিএম মাহবুব আলম শাহিন, ছাপড়হাটীতে আশরাফুল ইসলাম, শান্তিরামে রবিউল ইসলাম, কঞ্চিবাড়ীতে আশরাফুল আলম চাকলাদার লিটন, শ্রীপুরে নজরুল ইসলাম রাজা এবং কাপাসিয়ায় জালাল উদ্দিন সরকার।

উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

এমএসএম / জামান

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি