ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে মৃত্যুর ৯ মাস পর কবর থেকে লাশ উত্তোলন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৪-১১-২০২১ বিকাল ৭:৩৯

মৃত্যুর ৯ মাস পর ফের ময়নাতদন্তের জন্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর কবরস্থান থেকে সজীব ভূঁইয়া নামে এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গত বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজি টুলুর উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সজীব ভূঁইয়া পাশের বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) উপ-পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন জানান, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেয় আদালত, আদালতের নির্দেশনা মোতাবেক লাশ তুলে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে। এজাহারে উল্লিখিত ১২ আসামির মধ্যে ছয়জনকে এরই মধ্যে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

বাদী মো. কামাল ভূঁইয়া জানান, তার ছেলে সজীব ভূঁইয়া পূর্বপরিচিত মুরাদ তালুকদারকে দেয়া পাওনা টাকা ফেরত পেতে চাপ দেয়ায় ক্ষুব্ধ হয় তারা। চাপ দেয়ার কারণে ক্ষুব্ধ হয়ে সজীবকে হত্যার পরিকল্পনা করে। গত ২৬ জানুয়ারি তারা ইস্রাফিল তালুকদারের নির্দেশে ইস্রাফিলের ঘরের মধ্যে আটকে রেখে দীর্ঘ সময় ধরে নির্মমভাবে মারধর করে আহত করে এবং একপর্যায়ে মুখের মধ্যে বিষ ঢেলে দিয়ে সজীব আত্মহত্যার চেষ্টা করেছে বলে অপপ্রচার করে। তিন দিন চিকিৎসা দেয়ার পর গত ২৯ জানুয়ারি সজীবের মৃত্যু হয়।

তিনি ‍আরো জানান, হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় সজীবের মৃত্যুর পরই থানা পুলিশকে কব্জায় নিয়ে নেয়। বিধায় থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি। তাই বাধ্য হয়েই মৃত্যুর দেড় মাস পর আদালতের শরণাপন্ন হলে আদালত মামলা এজাহারভুক্ত করতে নির্দেশনা দেয় আলফাডাঙ্গা থানা পুলিশকে। কিন্তু থানা পুলিশ সুরতহার রিপোর্ট তৈরিসহ নানাভাবে শুরু থেকেই বৈরী আচরণ করতে থাকে। এরই মধ্যে মামলার তদন্তভার সিআইডর ওপর ন্যস্ত করা হয়।

তিনি জানান, দীর্ঘ সময় পর ময়নাতদন্ত রিপোর্ট এলেও তা প্রভাবিত করে করা হয়েছে অনুমেয় হওয়ায় পুনরায় তদন্তের নির্দেশনা চাওয়া হয় আদালতে। আদালত পুনঃময়নাতদন্তের নির্দেশনা দেয়ায় ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও দেখা দিয়েছে বলে দাবি তার। 

নিহতের চাচা মো. মজিবর রহমান জানান, নিহত সজীবের শরীরজুড়ে অনেক আঘাতের চিহ্ন থাকলেও সুরতহার রিপোর্টে তা উল্লেখ করা হয়নি। তিনি এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার