ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে কুমার নদে জালে আটকা পড়া বিলুপ্তপ্রায় ডলফিন প্রজাতির প্রাণীকে হত্যা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৫-১১-২০২১ রাত ৯:২৮
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে জেলের মাছ ধরা ভ্যাসালে ধরা পড়ল বিলুপ্তপ্রায় একটি ডলফিন প্রজাতির প্রাণী। এটি ধরা পড়ার পর জেলে ও এলাকাবাসী নির্মমভাবে বাঁশ, বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌকিঘাটা হাটের ব্রিজ সংলগ্ন একটি ভ্যাসালে প্রানীটি ধরা পড়ে। অনেকটা বিপদগ্রস্ত বিরল প্রজাতির প্রাণীটি দেখতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে শত শত নারী-পুরুষ নদের পাড়ে ভিড় করেন। এটি দেখতে অনেকটা লম্বা মুখ ও লেজের পালক ডলফিনের মতোই।
 
স্থানীয়রা জানান, ওজনে ডলফিনটি প্রায় ৪ মনের কাছাকাছি। এটি দিক ভুলে অনেকটা কম পানিতে জেলের ভ্যাসালে আটকা পড়েছে। স্থানীয় দেলোয়ার হোসেন জানান বিকেলে ভ্যাসালে প্রানীটি আটকা পড়লে ভ্যাসালের মালিক তাপস ও স্থানীয় কয়েক জন মিলে নির্দয়ভাবে এটিকে পিটিয়ে হত্যা করে।  
 
মাছ ব্যাবসায়ী মো. আব্দুল হাই জানান, সকালে কুমার নদে স্থানীয় মাছ ব্যবসায়ী তাপসের ভ্যাসালে ডলফিন প্রজাতীর প্রাণীটি ধরা পড়ে। পরে তার কাছ থেকে ওই ডলফিনটি এক হাজার টাকা দিয়ে কিনে নেন তিনি। যদি এটি শুশুক মাছ হয় তবে এ মাছের তেল তিনি সংরক্ষণ করে রাখবেন, যা মানুষের শরীরে বিভিন্ন ব্যথা নিরাময়ক হিসেবে কাজ করে। তিনি প্রতি কেজি হাজার টাকায় বিক্রি করবেন বলে জানান তিনি।
 
স্থানীয় বাসিন্দারা জানান, কুমার নদের মাঝখানে কয়েক বছর পূর্বে এ জাতীয় প্রাণী দেখতে পাওয়া যেত। বর্তমানে নদীর নাব্য কমে যাওয়া এবং শিকারিদের দৌরাত্ম্যে মানুষের উপকারী মিঠাপানির এ প্রাণীটি আজ নেই বললেই চলে। এ জাতীয় প্রাণী সংরক্ষণ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছেন তারা।
 
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এটি একটি স্তন্যপায়ী ডলফিন প্রজাতির প্রাণী। এ জাতীয় প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারসহ নদীতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হবে বলে জানান তিনি। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার