ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় নৌকায় আগুন, প্রতিপক্ষের দাবী ষড়যন্ত্র


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ৩:১১

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের নতুন বাজারে নির্বাচনী প্রচারণার প্রতীকী নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।  আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন ঠান্ডু মাস্টারের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে কাইচাইল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা খান জানান, কাইচাইল ইউনিয়নের নতুন বাজারে আমার একটি নির্বাচনী কার্যালয় আছে। কার্যালয়ের সামনে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা প্রতীক তৈরি করে রেখেছি। শুক্রবার দিবাগত গভীর রাতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন ঠান্ডু মাস্টারের কর্মীরা নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। যারা নৌকা পুড়িয়েছে, তাদের উপযুক্ত বিচার দাবী করছি।

তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু মাস্টার জানান, আমার কোনো কর্মী নৌকায় আগুন দেয়নি। আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করে, তারা নিজেরাই নৌকায় আগুন দিয়েছে। এ ধরনের নোংরা রাজনীতির তীব্র নিন্দা জানাই।

শনিবার (৬ নভেম্বর) সরেজমিন দেখা ও জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি অভিযোগ থাকায়, দুই পক্ষের মধ্যে এলাকায় বড় ধরনের সংঘর্ষ সংঘাতের আশঙ্কা করছে এলাকাবাসী।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার