ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ৩:১৮

ন্তিগঞ্জ প্রতিনিধি::


‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের পর একটি র‍্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে আলোচনায় মিলিত হয়। 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা যুবলীগের সহসভাপতি ও সমবায়ী জুবেল আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেলসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সম্পাদকবৃন্দ।

জামান / জামান

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ও স্মারকলিপি প্রদান

পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

রায়গঞ্জে চাল কল মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে মালিক ও শ্রমিকদের মানববন্ধন

কালাইয়ে ব্র্যাক ও রোটারি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

বাসি মাংস সংরক্ষণ, বেশি দামে পানি-চিপস: দুই প্রতিষ্ঠানের জরিমানা

কালীপুর-বৈলছড়ির আন্দোলনকে ‘নাশকতা’ বলা চাটগামী ‘জুলাই শহীদ দিবস’-এর অতিথি!

ঘোড়াঘাটে ওসমান পুর উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় এ দায় কার?

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জনের মাঝে টুলবক্স, ছাতা ও জুতা মেরামতের সামগ্রী বিতরণ

ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক

স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে

নবীগঞ্জে গয়াহরি শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী মোঃ কালাম সরদারকে পিটিয়ে আহত