টিকা গ্রহণের পরও দাগনভূঞার ইউএনও করোনায় আক্রান্ত
ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার এক মাস পর তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৯ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়াকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়। এর এক মাস পর গতকাল তিনি করোনায় আক্রান্ত হন। টিকা গ্রহণের পর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা দাগনভূঞায় এই প্রথম। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়ত বিন করিম বলেন, ৬ জুন ইউএনওর করোনার উপসর্গ দেখা দেয়। পরদিন তার নমুনা সংগ্রহ করে ফেনী বক্ষব্যাধি ক্লিনিকের জিন এক্সপার্ট মেশিনে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এর আগে ৯ মে তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন। এর প্রায় এক মাস পর তিনি করোনায় আক্রান্ত হন।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied