ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ৪:১৫

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ১১ নভেম্বরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও আ’লীগ নেতা কবির হোসেন ঠান্ডু তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম ও হাত ভেঙে দেয়ার অভিযোগ করেছেন।

শনিবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সশরীরে আহতাবস্থায় স্বতন্ত্র প্রার্থী ও আ’লীগ নেতা কবির হোসেন ঠান্ডু ফরিদপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, আজ (শনিবার) সকালে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় কাইচাইল ইউনিয়নের মাঝিকান্দা এলাকায় পৌঁছলে নৌকা প্রতীকের সমর্থকের একটি সন্ত্রাসী গ্রুপ রেজাউল মাতুব্বরের নেতৃত্বে জিন্নাহ সরদার, লিয়াকত সরদার, মুন্নু মিয়া, লিটু মাতুব্বর, সোহেল মাতুব্বর গং অতর্কিতভাবে দেশীয় অস্ত্র, রামদা ও লাঠি নিয়ে হামলা চালায়। ওই হামলায় তিনিসহ একাধিক ব্যক্তি আহত ও জখম হন। 

হামলার বিষয়ে তিনি আরো জানান, প্রশাসনকে ঘটনাটি অবগত করেছেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা করার প্রস্তুতি চলছে। কবির হোসেন ঠান্ডু মিয়া প্রশাসন ও সাংবাদিকদের নিকট তার নিরাপত্তা এবং সুষ্ঠু- নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানান। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার