সোনালী ই-সেবা
অনলাইনে বিএইচবিএফসির ঋণের কিস্তি জমা পদ্ধতি উদ্বোধন
হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ঋণের কিস্তি অনলাইনে জমা ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের দিলকুশা হলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি অনলাইনে এ ব্যবস্থার উদ্বোধন করেন। অনলাইনে জমা ব্যবস্থার উদ্বোধনের ফলে বিএইচবিএফসির ঋণের কিস্তিসহ সকল রকম বিক্রয়যোগ্য ফরমের মূল্য ও সরকার নির্ধারিত ফির অর্থ এখন যে কোনো স্থান থেকে তাৎক্ষণিক পরিশোধ করা যাবে।
উল্লেখ্য, সোনালী ব্যাংক লি. (এসবিএল)-এর সোনালী ই-সেবা পেমেন্ট গেটওয়ে থেকে গ্রাহকের নিজ একাউন্টের টাকা হস্তান্তর, ডেবিট ও ক্রেডিট কার্ড অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে এ জমা সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে। জমা পরবর্তীতে জমাকৃত অর্থের তথ্য এবং বিদ্যমান ঋণ স্থিতির তথ্য তাৎক্ষণিকভাবে অটো জেনারেটেড ভাউচার এবং এসএমএনের মাধ্যমে গ্রাহক জানতে পারবে।
বিএইচবিএফসির এ রিয়েল টাইম রি-পেমেন্ট ব্যবস্থা উদ্বোধনকালে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রতিষ্ঠানটির এ উদ্যোগের প্রশংসা করেন। এ সময় প্রতিষ্ঠানটির অন্য সেবাও এভাবে ক্রমান্বয়ে ডিজিটালাইজড করা হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাসস্থান নিমার্ণে সরকারিভাবে ঋণ প্রদানের জন্য বিএইচবিএফসিকে গতিশীল করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার বিএইচবিএফসি সেবার মান বৃদ্ধিতে নানা কার্যক্রম হাতে নিয়েছে।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাত দশক ধরে সেবা প্রদান করে আসছে বিএইচবিএফসি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মো. সলিমুল্লাহ, সোনালী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বিএইচবিএফসি পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ সেলিম উদ্দীন এফসিএ, এফসিএমএ।
এমএসএম / জামান
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
Link Copied