ফরিদপুরে ভাঙ্গা থানার পুলিশের বিরুদ্ধে দুই নারীকে মারধরের অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জান্দি গ্রামের নারীকে মারধরের অভিযোগ উঠেছে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শহিদুল্লাহ ও এক কনেস্টবলের বিরুদ্ধে। রোববার (৭ নভেম্বর) সকালে বিষয়টি তদন্ত করতে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ওই নারীর অভিযোগ, গত শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশের উপস্থিতিতে তার আট বছরের ভাতিজা নুর মোহাম্মদকে ছিনিয়ে আনার চেষ্টা করেন প্রবাসী ভাই মাসুদ হোসেনের সাবেক স্ত্রী নিশি আক্তার। এ সময় ওই নারী সেলিনা আক্তার ও তার বৃদ্ধ মা নুরুন্নাহার বেগম শিশুটিকে নিয়ে যেতে বাধা প্রদান করলে পুলিশের উপ-পরিদর্শক মো. শহীদুল্লাহ বৃদ্ধাকে গলাধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে (সেলিনা আক্তার) মারধর করে। একপর্যায়ে উপস্থিত কনস্টেবলসহ নিশি ও তাদের সাথে থাকা ব্যক্তিরাও হামলা করে মারধর করে।
ওই নারীর দাবি, চেঁচামেচির কারণে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশসহ আগন্তুকরা বাচ্চাটিকে না নিয়েই স্থান ত্যাগ করেন। পরে আহত ওই নারীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশের এমন আচরণে হতবাক স্থানীয়রা। আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন উশৃঙ্খল আচরণে ক্ষুব্ধ তারা। নারীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহতদের স্বজন ও গ্রামের মানুষের।
এ প্রসঙ্গে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী জানান, অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার মাসুদ হোসেনের সাথে পাশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নিশি আক্তারের ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর নুর মোহাম্মদের জন্ম হয়। নুর মোহাম্মদের বর্তমান বয়স ৮ বছর। মাসুদ কুয়েত চলে যাওয়ার পর পরকীয়ায় জড়িয়ে পড়ে নিশি। দেড় বছর আগে নিশি প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে। দেড় বছর পর নিশি পুলিশ নিয়ে এসে ছেলেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied