শ্রদ্ধা-ভালোবাসায় অধ্যক্ষ আব্দুল মোনায়েমের চিরবিদায়
শিক্ষার্থী, সহকর্মী ও হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চিরবিদায় নিলেন ঐতিহ্যবাহী ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম। গতকাল রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল মোনায়েম। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বেলা ১১টায় ডুংরিয়া বাজারের পশ্চিমের মাঠে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় পরিকল্পনামন্ত্রী আলহাজ এমএ মান্নান এমপি, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, ওসি কাজী মোক্তাদির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় শিক্ষক সমিতির মহাসচিব রুহুল আমিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইনছান মিয়া, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, সাবেক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমানসহ কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
এদিকে, অধ্যক্ষ আব্দুল মোনায়েমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ এমএ মান্নান এমপি। সকালে মরহুমের বাসভবনে এসে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন মন্ত্রী।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied