ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ২১শ কৃষক পেলেন কৃষি উপকরণ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৮-১১-২০২১ রাত ১১:৫২
ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রবি/২০২১-২২ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 
সোমবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভার এবং জেলা সদরে চাঁদপুর ইউনিয়নের ২১শ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা দেয়া হয়েছে। এছাড়া ৫ জন কৃষকের মধ্যে অর্ধেক মূল্যে কৃষি যন্ত্রপাতি রিপার, পাওয়ার থ্রেশার ও মেইজ রোলার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে প্রত্যেককে পর্যায়ক্রমে ৫ কেজি মসুর, ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১০ কেজি চীনাবাদাম, ৫ কেজি মুগ, ৬ কেজি পেঁয়াজ এবং ৮ কেজি করে খেসারি দেয়া হবে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার