ফরিদপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের হাড়োকান্দিতে নদী গবেষণা ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন- ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম পারভেজ সাজ্জাদ ও টাইমস ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন ফরিদপুর জোনাল হেড কোয়ার্টারের সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সালেহ।
প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, বর্তমান সরকার চাচ্ছে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে। এজন্য ইন্স্যুরেন্সে ফোর পার্সেন্ট জিডিপি লাগবে। এর অর্থ হচ্ছে, বীমা কর্মীরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য জাতীয় স্বার্থে কাজ করছেন। তারা সঠিকভাবে কাজ করলে দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। আমরা ব্যক্তিস্বার্থের বাইরে জাতীয় স্বার্থে কাজ করছি।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং খোদা বকস-এর নাম উল্লেখ করে তিনি বলেন, এরা ছিলেন এই ফরিদপুরের সন্তান। আমরা গর্বিত যে, তাঁরা দুই জনই বীমা সেক্টরের ছিলেন। তিনি সকলকে আত্মবিশ্বাস নিয়ে সফলতা অর্জনে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
সম্মেলনে ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর প্রতিনিধিগণ অংশ নেন। বক্তব্য শেষে কাজের স্বীকৃতস্বরূপ সফল কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন এসিডিপি নুরুল ইসলাম।
সম্মেলনে অন্যান্যের মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তা মোশাররফ হোসেন রানা, গোপালগঞ্জ জেনারেল ইনচার্জ তাপস কুমার সরকার, জিয়াউর রহমান প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied