জহির উদ্দিন আলমগীর বিজিএপিএমইএর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) পরিচালনা পরিষদের ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে পরিচালক নির্বাচনের পর সোমবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সংগঠনের শীর্ষ ৫টি পদের নির্বাচনের ফল ঘোষণা করে। ঢাকায় সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনে ৫টি শীর্ষ কর্মকর্তা পদে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়ে। এসব পদের বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দী না থাকায় নির্বাচন কমিশন বিনাপ্রতিদ্বন্দিতায় তাদের প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করে।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের নির্বাচনে ২০২১-২০২৩ দুই বছর মেয়াদে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফেনী জেলার বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক, শিক্ষানুরাগী হৃদয় রিফাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার ও ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের সেক্রেটারি জহির উদ্দিন আলমগীর।
বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ বেলাল, দ্বিতীয় সহ-সভাপতি একেএম মোস্তফা সেলিম এবং সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মনির উদ্দিন আহমেদ।
ঢাকায় ১৬টি পরিচালক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও গত ৬ নভেম্বর প্রতিষ্ঠার ৩০ বছরে চট্টগ্রামে প্রথমবারের মতো পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের ৫টি পরিচালক পদে ওই ভোট অনুষ্ঠিত হয়। সেদিন এতে মোট ১০৬ জন ভোটারের মধ্যে ৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোয়াজ্জেম হোসেন মতি ও মো. বেলাল-এর পরিষদ ৫৪টি ভোট পেয়ে নির্বাচিত হন। মোট ১১ জন প্রার্থী চট্টগ্রামে প্রতিদ্বন্দিতা করেন। সেখান থেকে নির্বাচিত হয়েছেন ৫ জন পরিচালক। বিজিএপিএমইএ পরিচালনা পরিষদ নির্বাচনে (২০২১-২০২৩) ঢাকায় ১৬ পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিজিএপিএমইএ সূত্র জানায়, সংগঠনটির সংবিধান অনুযায়ী দুই বছর পরপর নির্বাচনের মাধ্যমে দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের বিধান রয়েছে। তবে এতদিন নিজেদের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছিল। এ বছরও ঢাকায় ১৬ জন পরিচালক পদের বিপরীতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে ত্রুটির কারণে দুটি ফরম বাতিল হয়। তবে শেষ পর্যন্ত গণতন্ত্রকে দূরে ঠেলে বাকি ৪০ জনের মধ্যে আলোচনার মাধ্যমে ১৬ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।
এবার সমঝোতার মাধ্যমে ঢাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৬ জন পরিচালক হলেন- বিসমিল্লাহ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মোজাহারুল হক শহিদ, আদজি ট্রিমসের শাহরিয়ার, টোয়াইস পলি ব্যাগ থ্রেড ইন্ডাস্ট্রিজের সালেহ আহমেদ বাবু, সেনজেন মেটাল লিমিটেডের ওমর ফারুক, ইউনিয়ন লেভেলের মো. মনিরুজ্জাম মোল্লা, সানস প্যাকেজিংয়ের একেএম মোস্তফা সেলিম, ক্লাসিক কার্টন লিমিটেডের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি, গোল্ডেন ক্রাউন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের হাসানুল করিম তমিজ, শিমুলিয়া ফ্যাশন ওয়্যারের খান নজরুল ইসলাম হান্নান, এসএনডি স্কয়ার ইন্টারন্যাশনালের মো. সাইফুল ইসলাম সবুজ, নিক্সন বক্স ইন্ডাস্ট্রিজের মো. সুলতানুল ইসলাম তারেক, সেলিনা এ্যাকসেসরিজ লিমিটেডের মো. রফিকুল ইসলাম চৌধুরী, আর এসএস থ্রেডের মো. আবদুন নুর, এজেড ট্রিম লিমিটেডের মো. আতিকুর রহমান, প্যারামাউন্ড এ্যাকসেসরিজ লিমিটেডের মনির উদ্দিন আহমেদ এবং হৃদয় রিফাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জহির উদ্দিন আলমগীর।
৬ নভেম্বর চট্টগ্রামে সংগঠনের ইতিহাসে প্রথমবারের মতো ৫ জন পরিচালক নির্বাচিত হন। তারা হলেন- এবিএস কার্টন এন্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজের মোহাম্মদ বেলাল, জেএসএন এন্টারপ্রাইজের মো. শহিদুল ইসলাম চৌধুরী, জাস এক্সেরিজ লিমিটেড এর মো. আবদুল ওয়াজেদ, প্রাইম লেবেল এন্ড এক্সেসরিজ এর মো. ইকবাল পারভেজ এবং মিলেনিয়াম এন্টারপ্রাইজের মো. এনামুল হক।
বর্তমানে ১ হাজার ৮০০ সদস্যের বিজিএপিএমইএর এই সংগঠনে নির্বাচনের মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়ে থাকে। এরমধ্যে একজন সভাপতি এবং একজন প্রথম সহ-সভাপতি। তিনজন সহ-সভাপতি আর বাকিরা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
এমএসএম / জামান
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন