ইসিএল এর ৪১৩ তম বোর্ড সভা অনুষ্ঠিত
বুধবার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি')'র সভাকক্ষে ইস্টার্ন কেবলস্ লিঃ এর ৪১৩ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি'র ও ইসিএল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি সভাপতিত্ব করেন। এ সভায় জনাব ড. মোঃ আল আমিন সরকার, যুগ্মসচিব, শিল্প মন্ত্রণালয় ও স্বতন্ত্র পরিচালক ইসিএল সরাসরি এবং জনাব তানিয়া খান, যুগ্মসচিব, বিদ্যুৎ বিভাগ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অনলাইন জুম মাধ্যমে যুক্ত হোন। পর্ষদের অন্যান্য পরিচালকের মধ্যে জনাব মোঃ মফিজুর রহমান, এবং জনাব হবিবুর রহমান বোর্ডকক্ষে উপস্থিত ছিলেন। পরিচালখ জনাব মোঃ জহিরুল ইসলাম, সদস্য (বিতরণ ও পরিচালন), বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড এবং জনাব মোঃ ইমদাদুল হক সভায় অনলাইন জুম মাধ্যমে যুক্ত হোন। ইসিএলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আবুল কালাম আজাদ সভা পরিচালনা করেন। ইসিএল পর্ষদের চেয়ারম্যান বলেন, কাচাঁমালের অপচয় রোধ, অভারেহড কস্ট কমিয়ে এবং বিজ্ঞাপন ও বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করে কোম্পানির লাভের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ইসিএল শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসইসি কর্তৃক পরিচালিত একটি শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে বাণিজ্যিকভাবে ডমেস্টিক কেবলস্ সহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক কেবলস্ উৎপাদন ও বিপণন করে আসছে।
এমএসএম / এমএসএম
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক