ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মো. মোকছেদ ধামরাই পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ২:১২
ঢাকার ধামরাই পৌরসভার প্যানেল মেয়র নির্বাচনে কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন মো. মোকছেদ। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া প্যানেল মেয়র-২ হিসেবে ১নং ওয়ার্ডের আরিফুল ইসলাম ‍এবং প্যানেল মেয়র-৩ হিসেবে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন নির্বাচিত হয়েছেন।
 
মঙ্গলবার (৮ জুন) দুপুরে ধামরাই পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদের তৃতীয় মাসিক সাধারণ সভায় তাদের নির্বাচন করা হয়। এতে সভাপতিত্ব করেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা।
 
প্যানেল মেয়র-১ পদে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোকছেদ এবং ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আলীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সাহেব আলী ৪ ভোট ‍এবং মো. মোকছেদ ৮ ভোট পান। ৪ ভোটের ব্যবধানে মো. মোকছেদ জয়ী হন।
 
এর আগে গত ২৮ ডিসেম্বর পৌরসভার দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে নিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

এমএসএম / জামান

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত