ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ব্রিজের রেলিং ভেঙে কাভার্ডভ্যান খাদে : আহত ৪


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ২:২২

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান নিচে পড়ে গিয়ে চারজন আহত হয়েছেন। তাদের ‍উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মুক্তারপুর ব্রিজসংলগ্ন একটি হিমাগারের মধ্যবর্তী স্থানে কাভার্ডভ্যানটি ঝ‍ুলে রয়েছে। বুধবার (৯ জুন) বেলা ১১টার দিকে মুক্তারপুর সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওষুধ কোম্পানির সুপারভাইজর বেলাল হোসেন (৩২), গাড়ির হেলপার বাচ্চু (৩২), চালক রাসেল মুন্সী (৩০) ‍এবং ‍পথচারী মামুন। মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ কর্মকর্তা ইমরান। 

মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান দৈনিক সকালের সময়কে জানান, বুধবার বেলা ১১টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকসা মুক্তারপুর সেতু হয়ে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে সেতুর পূর্ব পাশে থাকা অটোরিকমাটি অপর আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মুন্সীগঞ্জমুখী ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানটি আসছিল। অটোরিকসাটি সামনে এসে পড়লে কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

দেখা গেছে, কাভার্ডভ্যানটি মাটি থেকে সেতুতে ওঠার সিঁড়ি এবং একটি হিমাগারের দেয়ালের মধ্যবর্তী স্থানে আটকে রয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার