কোটালীপাড়ায় কৃষি যন্ত্রপাতি বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রসাশন এ কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোটালীপাড়ার অর্থায়নে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এ সময় উপজেলার উত্তর নারায়ণখানা (সিআইজি) মহিলা সমবায় সমিতিকে দুটি পাওয়ার টিলার, একটি পাওয়ার প্রেশার, দুটি এলএলপি, একটি রিপার ও তিনটি হ্যান্ড স্প্রেয়ার এবং পুলসাইর (সিআইজি) মহিলা সমবায় সমিতিকে দুটি পাওয়ার টিলার, তিনটি পাওয়ার প্রেশার, দুটি এলএলপি ও তিনটি হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করা হয় ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন– উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রকৌশলী দেবাশীষ বাগচী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিলন এবং উপ-সহকারী কর্মকর্তা ও সমিতির চাষিবৃন্দ।
এমএসএম / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত