সাটুরিয়ায় রাস্তায় ব্যারিকেড দিয়ে পুনরায় ডাকাতির ঘটনা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকায় একই স্থানে পুনরায় রাস্তায় গাছ কেটে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অর্ধলক্ষাধিক টাকা ও তাদের মোবাইল ফোন লটে নিয়ে যায়। মঙ্গলবার (৮ জুন) রাত দেড়টার দিকে উপজেলার তিল্লি কালীগঙ্গা নদীর ব্রিজের দক্ষিণ পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার তিল্লি কালীগঙ্গা নদীর ব্রিজের দক্ষিণ পাশের রাস্তায় গাছ কেটে ব্যারিকেড দেয় ডাকাত দলের সদস্যরা। এরপর ৮-৯ জন মুখোশদারী ডাকাত ওই সময় রাস্তা দিয়ে যাওয়া-আসা গাড়িগুলো আটক করে। এ সময় একটি পিকআপভ্যান, দুটি হ্যালোবাইক ও একটি সিএনজির যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সবার হাত-পা বেঁধে মারপিট করে। এরপর সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে অর্ধলক্ষ টাকা ও মোবাইল ফোন লুট করে। এছাড়াও অজ্ঞাতনামা এক মহিলার পরনের কাপড় খুলে নিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগীরা আরো জানান, গত বুধবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঠিক একই স্থানে এভাবেই রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটে। সেদিন যাত্রীদের কাছে থেকে ডাকাতরা দেড় লক্ষাধিক টাকা ও তাদের মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইন লুটে নিয়ে যায়।
অপরদিকে, একই রাতে উপজেলার রাধানগর গ্রামের কবরস্থানের পাশে মায়ের দোয়া নামে একটি মুদি দোকানের চালের টিন কেটে দোকান থেকে ১৫-২০ হাজার টাকার মালামাল চুরি হয়।
এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied