দাগনভূঞায় মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ
ফেনীর দাগনভূঞায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৭ জুন) বিকেলে উপজেলার দিলপুর গ্রামের ভুক্তভোগীর বাড়ির দরজায়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী দিলপুর গ্রামের হাজী টুকা মিয়ার ছেলে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের কাছ থেকে জমি কেনার জন্য ৫০ হাজার টাকায় বায়না করেন। দীর্ঘদিন ধরে জমি রেজিস্ট্রি করে না নিয়ে বায়নার টাকা ফেরত চান ওই আওয়ামী লীগ নেতা। গত সোমবার বিকেলে বায়নার টাকার জন্য ভুক্তভোগীর বাড়িতে যান তিনি। সে সময় জমি বিক্রেতা তোফাজ্জল হোসেন বাকি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করে নেয়ার অনুরোধ করেন। এ সময় আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে তোফাজ্জল হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করেন। স্থানীয় লোকজন আহতের চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওইদিন রাতে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বাদী হয়ে উপজেলার সত্যপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাককে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক জানান, জমিতে নানা সমস্যা থাকায় তিনি জমি কিনতে ইচ্ছুক নন। বায়নার টাকা চাওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে। মারধরের ঘটনা সঠিক নয়।
দাগনভূয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied