অধ্যক্ষ সামরুল আড়ানী ইউপি নির্বাচনে জনপ্রিয়তা ও প্রচারণায় এগিয়ে
রাজশাহীর বাঘা উপজেলার আসন্ন আড়ানী ইউপি নির্বাচন নিয়ে ইউনিয়নবাসীর মধ্যে জনপ্রিয়তায় ও প্রচারণায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সরজমিনে এখন পর্যন্ত ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে ৩ জন মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে। জনপ্রিয়তায় ও প্রচারণায় এগিয়ে রয়েছেন আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সামরুল ইসলাম। তিনি নির্বাচিত হওয়ার লক্ষে প্রতিনিয়ত রোদ-বৃষ্টিতে ভিজেও ছুটছেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের ভোটারদের-দ্বারে-দ্বারে ।
সাংবাদিক দের সাথে আলোচনায় বলেন, আমি আড়ানী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দিক নির্দেশনায় ও আমার সৎ চিন্তায় আড়ানী ইউনিয়নটির সার্ভিক উন্নয়ন করব। এবং চলমান অসমাপ্ত কাজ গুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এখানে সরকারি দল থেকে যে ক’জন মনোনয়ন চেয়েছেন তার মধ্যে আমি শতভাগ আশাবাদি, মাননীয় প্রধানমন্ত্রী ও জননন্দিত জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন।
আড়ানী ইউনিয়নে যারা আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন চাচ্ছেন তাঁদের মধ্যে এখন পর্যন্ত বর্তমান চেয়ারম্যার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ও ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সামরুল ইসলাম।
তবে উক্ত নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি বৃহৎ সংগঠন। এ দল থেকে একাধিক প্রার্থী মনোনয় চাইতে পারে,এটা কোন ব্যাপর না। তবে উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে যে ৩টিতে নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে যথাক্রমে- আড়ানী, বাউসা এবং চকরাজাপুর। এই ৩ ইউনিয়নে আমরা উপজেলা আওয়ামীলীগ বর্ধিত সভা করেছি। এবং দলীয় নির্দেশনা মোতাবেক জেল আওয়ামীলীগ অফিসে প্রার্থীদের নামসহ রেজুলেশন কপি প্রেরণ করেছি আমার সভাপতির স্বক্ষরসহ। জেলার নেতারা পাঠাবেন কেন্দ্রে। এরপর কেন্দ্র থেকে দলীয় সভানেত্রী ও বাংলাদেশের জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন তিনি হবেন নৌকার মাঝি। এ ক্ষেত্রে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।
অধ্যক্ষ সামরুল ইসলাম আরও জানান, নির্বাচনী পথসভায় ও প্রচারণায় আমাকে সরাসরী উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করছেন তাড়া হলেন, ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নবাব আলী ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম পিন্টু, ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সুলতান হোসেন, ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মুক্তার আলী, ০৪ নং ওয়ার্ডের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ মুন্টু, ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মো: মহির উদ্দিন সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ, শ্রী মন্টু ভৌমিক সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ, শ্রী উত্তম কুমার সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো:রোন্টু আলী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম হাইডোজ , মোঃ রায়হান আলী সভাপতি যুবলীগ ০৪ নং ওয়ার্ড, মো: নয়ন সরকার উপজেলা যুবলীগের সদস্য, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: বাধন আলী।
এমএসএম / এমএসএম
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ
সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম
রক্তদাতা না পেয়ে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক
মেঘনায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা ও হাসপাতালে স্থানান্তর
রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ভূরুঙ্গামারীতে ৬ মাস বেতন না পেয়ে সুপার ও অফিস সহকারীকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলেন শিক্ষকরা
Link Copied