ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে অধ্যক্ষ আব্দুল মোনায়েমের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল 


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২১ বিকাল ৭:২৮

ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাবেক সভাপতি মরহুম আব্দুল মোনায়েমের স্মরণে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠকখানায় উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ইনছান মিয়া, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী,  প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  সৈয়দ রমিক উদ্দিন, সাধারণ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল মিয়া ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএলএম নজরুল ইসলাম,  অধ্যক্ষ মরহুম আব্দুল মোনায়েমের কন্যা তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহের নিগার জেসমিন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভার পর অধ্যক্ষ মরহুম আব্দুল মোনায়েমের রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান