ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৬:১৪

ফরিদপুর কোতোয়ালি থানা ‍এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। বুধবার (৯ জুন) সকালে তাদের ‍আটক করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। বুধবার সকালে সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় ইয়াবাসহ ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন গোলডাঙ্গী গ্রামে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলার গোলডাঙ্গী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী মো. রুবেল শেখ (২৫), পিতা মো. কুদ্দুস শেখ, সাং গোলডাঙ্গী রবিউল্লা বেপারীপাড়া ‍এবং মো. আমিরুল শেখ (২০), পিতা মৃত হানিফ শেখ, সাং রহমান ফকিরপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে আটক করে।

আটককৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত চারটি সিমকার্ডসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুরে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে র‌্যাব জানিয়েছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ