শান্তিগঞ্জে ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান চায় পরিবার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মাখজানুল উলুম জয়কলস মাদ্রাসা থেকে সাদিক আহমদ (১৪) নামে এক ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা জয়কলস গ্রামের রইছ উদ্দিন শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, সাদিক আহমদ (১৪) মাখজানুল উলুম জয়কলস মাদ্রাসার হেফজ বিভাগে আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত। গত ৭ নভেম্বর আনুমানিক ভোর ৫টায় ফজরের নামাজে তাকে দেখেছেন বলে মাদ্রাসার শিক্ষক জানান। কিন্তু ওই দিন দুপুর ২টায় জোহরের নামাজের পর ওই ছাত্রের বাবা রইছ উদ্দিন তার খোঁজ নিলে মাদ্রাসার এক শিক্ষক জানান ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে তাকে দেখেছেন কিন্তু পরে আর কিছু জানেন না তিনি। এর পর থেকেই সাদিকের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ১৫ নভেম্বর শান্তিগঞ্জ থানায় ওই ছাত্রের বাবা জিডি করেন।
নিখোঁজ সাদিক আহমদের বাবা রইছ উদ্দিন বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও আমার ছেলের কোনো সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা সাদিককে উদ্ধারের চেষ্টা করছে। নিখোঁজের দিন সাদিকের গায়ে নীল রংয়ের পাঞ্জাবি ও সাদা পায়জামা ছিল।
যদি কোনো হৃদয়বান কিশোর সাদিকের সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে 01703762149 মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজ সাদিকের বড় ভাই ডা. হাফিজ শাকির মাহমুদ।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ওই মাদ্রাসাছাত্রের বাবা থানায় জিডি করেছেন। তাকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied