সোনারগাঁও প্রেসক্লাবে সাংবাদিক বাবুল মোশাররফ স্মরণে দোয়া ও আলোচনা
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি, লেখক ও সাংবাদিক প্রয়াত বাবুল মোশাররফের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক বাবুল মোশাররফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অসিত কুমার দাস।
বক্তব্য রাখেন- ক্লাবের উপদেষ্টা সদস্য সাইফুল আলম রিপন, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক কল্যাণ সম্পাদক দীপন সরকার, নির্বাহী সদস্য হীরালাল বাদশা, সদস্য আবু বক্কর সিদ্দিক, রবিউল হুসাইন, মোক্তার হোসেন মোল্লা, মাজহারুল ইসলাম, আবুল বাশার, নাসির উদ্দিন, হুমায়ুন কবির, আক্তার হাবিব, সাংবাদিক বাবুল মোশাররফের সহধর্মিণী আসমা আখতারী, ছোট ভাই মোফাকখর সাগর প্রমুখ।
এ সময় সাংবাদিক বাবুল মোশাররফ স্মরণে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সভায় বাবুল মোশাররফের কর্মময় জীবন নিয়ে বক্তারা স্মৃতিচারণ করেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ