ফরিদপুরে আইজিপি কাপ কাবাডি লিগ শুরু ১৮ নভেম্বর
ফরিদপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা বালক-বালিকা অনূর্ধ্ব-১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে শেখ জামাল স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
তিনি জানান, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন। তারপর থেকেই বাংলাদেশ কাবাডি ফেডারেশন গ্রামগঞ্জে কাবাডি খেলাকে জনপ্রিয় করতে কাজ করতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল আল মামুন (ডিজি র্যাব) এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯ (বালক-বালিকা) শুরু করতে যাচ্ছে।
তিনি বলেন, বুদ্ধি ও কৌশলের খেলা কাবাডি। মজার খেলা কাবাডি। চিন্তা শক্তিকে প্রসার করে কাবাডি খেলা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা কাবাডি লিগ ২০২১ শুরু হয়েছে।
ফরিদপুর জেলা কাবাডি লিগ আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯ (বালক ও বালিকা)-এ ৯টি উপজেলা দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা, নগরকান্দা উপজেলা, ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা, মধুখালী উপজেলা ও সালথা উপজেলা। প্রতিযোগিতা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং তা শেষ হবে ২১ নভেম্বর। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ দল পাবে ৬ হাজার টাকা ও ট্রফি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied