ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে আইজিপি কাপ কাবাডির উদ্বোধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৮-১১-২০২১ বিকাল ৫:২৭
ফরিদপুরে শুরু হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে শেখ জামাল স্টেডিয়ামে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা। 
 
এ সময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি শামীম হক, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন, পৌর কাউন্সিলর ইদ্রিস খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
 
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার উদ্বোধনী বক্তৃতায় দেশ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, জেলা পর্যায়ের খেলায়াড়দের এমনভাবে দক্ষ হতে হবে, যাতে তারা জাতীয় পর্যায়েও সেরাদের পদক আনতে পারে। এজন্য যা প্রয়োজন আমরা তাদের সবটুকু সহযোগিতাই করব। এসময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতার জন্য জেলা পুলিশ বিভাগ ও করিম গ্রুপকে সাধুবাদ জানানো হয়। 
 
পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, কাবাডি খেলতে শুধু খেলার মাঠ হলেই যথেষ্ট। সেখানে মিলিত হয়েই খেলোয়াড়রা এ খেলায় অংশ নিতে পারে। সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে এসব খেলাধুলার চর্চা এগিয়ে নিতে হবে।
 
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হওয়া এ কাবাডি প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা পুলিশ বিভাগ ও করিম গ্রুপ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে ৩৫-১৯ পয়েন্টে ফরিদপুর সদরকে হারিয়ে বোয়ালমারী এবং বালিকা বিভাগে ৬৩-২৩ পয়েন্টে বোয়ালমারীকে হারিয়ে ফরিদপুর সদর উপজেলা দল জয় পায়। প্রতিযোগিতায় বালক বিভাগে ৯টি ও বালিকা বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে। ২২ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার