ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে হাসপাতাল থেকে ৮ দালাল আটক


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ৩:৪৭

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৮ দালালকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে কোতোয়ালি থানার হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন এলাকা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সাথে প্রতারণা করে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করিয়ে ও রোগীদের প্রেসক্রিপশন নিয়ে দালালদের পছন্দের ওষুধের দোকানে নিয়ে যান এবং ওখান থেকে অতিরিক্ত চাদা দাবি করেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানান এসআই মাসুদের নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশপাশের এলাকা থেকে দালাল ও চাঁদাবাজ চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শাহিন শেখ (২৫), রাসেল শেখ (২৬), মোহাম্মদ জামাল প্রামাণিক ওরফে নাসির (৪৯), প্লাবন মোল্লা (২৪), রাব্বি শেখ (২৪), নাহিদ মৃধা (১৯), শহিদুল ইসলাম (৩০), রমান হোসেন (২৯)। এদের বিরুদ্ধে এসআই মাসুদ ফকির বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ৫৭, তাং ১৯/১১/২১। দালাল ও চাঁদাবাজ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে । 

সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানার ওসি এমএ জলিল ও ফরিদপুরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার