দাগনভূঞায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী ২৩ ডিসেম্বর ফেনীর দাগনভূঞার ৮নং জায়লষ্কর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে সিলোনিয়া হাই স্কুল মাঠে শুক্রবার )১৯ নভেম্বর) বিকেলে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৯নং ইউপি সদস্য মিয়া মাইন উদ্দিন ও ইউপি সচিব মাইন উদ্দিনের সঞ্চালনায় আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- গত জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ফেনী শাহীন একাডেমীর প্রতিষ্ঠাতা মাস্টার এনামুল হক, এক্সিম ব্যাংকের সাবেক ডিএমডি আলমগীর হোসেন, গজারিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ম্যানেজার বাহার উদ্দিন, ফেনী সমিতি ঢাকার সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ছায়েদ, চট্টগ্রাম কলেজের প্রফেসর শাহ-আলম, চৌমুহনী এম এ হোসেন কলেজের প্রফেসর ছায়েদুল হক, ফেনী শান্তি নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ হেলাল, সিলোনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি রজিউল ইমাম মঞ্জিল, সিলোনিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, ব্যবসায়ী বাবু নিতাই চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য ছালেহ আহাম্মদ হায়দার ও বারেয়া আক্তার রাবু, বারাহিগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান, কুমিল্লা জজকোর্টের সাবেক জিপি অ্যাডভোকেট মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেয়ার আহাম্মেদ, সিলোনিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মোশারফ হোসেন, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিশ দত্ত।
সভায় আগত অতিথিদের বক্তব্য শেষে সভাপতিত্বের বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ইউনিয়বাসীদের উদ্দেশে বলেন, আমি চেয়ারম্যান ও রাজনীতিতে থাকি আর না থাকি, পূর্বের ন্যায়ে আগামীতেও আমার ইউনিয়নবাসীর সেবায় কাজ করে যাব।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর