ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবের মানববন্ধন


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ৩:২১

ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামিমুল ইসলাম শামীমসহ ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন ও সদস্য এইচএম ইমারান হোসেনের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে শনিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপু, সহ-সম্পাদক কেএম সালেহ, প্রেসক্লাবের সিনিয়ার সাংবাদিক সাইফুল মাহমুদ, দেলোয়ার কবির, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব প্রমুখ। 

মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, সওজের এক প্রকৌশলী এক নারীর সাথে পরকীয়া করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে বিভিন্নজনের নিকট সরবরাহ করেছেন। ওই সংবাদ সাংবাদিকগণ প্রচার করেছেন, যার কারণে ওই প্রকৌশলী তার অপকর্ম আড়াল করার জন্য সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি ঝিনাইদহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যহতি দেয়ার ব্যবস্থা করতে হবে। তা যদি না হয় তাহলে ঝিনাইদহের সাংবাদিকেরা প্রয়োজনে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ সমাবে,শ স্মারকলিপি প্রদানসহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই সাথে সাংবাদিক নির্যাতনকারী ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিলের জোর দানি জানান তিনি।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ